Thursday, 26 July 2012

মূল্যহীন জীবন



মূল্যহীন জীবন

সাধের মানুষ,সাধ্য কি তোর
থাকিব যদি ভবে ।

রং দেখিয়া রংয়ের খোজে
রইলি কেবল মেতে,
পথ দেখিয়া চললি কেবল
দেখলিনারে চেয়ে ;
অনাথ মানুষ আছে যে তোর
মুখটি পানে চেয়ে ।

হাজার টাকার মাইনে পেয়ে
করলি কেবল ভোগ ।
অসহায়ের বিপদ দেখেও,
করলি নারে দান ।

নিজে খেয়ে বাচলি কেবল
দেখলি নারে পরকে ।
মৃত্যু হলে থাকবে কি তোর
এমন খাওয়ার মূল্যরে ।

No comments:

Post a Comment